সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

ই-পেপার

বরিশালের পুলিশ সুপার মারুফ হোসেন করোনায় আক্রান্ত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১, ৫:১০ অপরাহ্ণ

করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন পিপিএম।
বুধবার দিবাগত মধ্যরাতে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন পিপিএম।
সূত্রমতে, গত ২ আগস্ট পুলিশ সুপার মারুফ হোসেন শারিরীকভাবে অসুস্থ্যবোধ করলে সরকারি বাসভবনে অবস্থান করেন। এরপর ৩ আগস্ট তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। পরদিন ৪ আগস্ট তার রিপোর্ট করোনা পজেটিভ আসে।

উল্লেখ্য, জেলা পুলিশ সুপার গত ৭ ফেব্রুয়ারি বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতাল থেকে করোনাভাইরাস প্রতিষেধক টিকা গ্রহণ করেছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর