সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

ই-পেপার

রাণীনগর ও আত্রাইয়ে কালেরকন্ঠ শুভসংঘের ত্রাণ বিতরণ

রুহুল আমিন, আত্রাই(নওগাঁ)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৪ আগস্ট, ২০২১, ৬:২৪ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগর ও আত্রাইয়ে করোনাকালীন কর্মহীন অসহায় দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের সহায়তায় কালেরকন্ঠ শুভসংঘের আয়োজনে ২ উপজেলার ৫ শতাধিক অসহায়দের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ৩ কেজি আটা ও ৩ কেজি ডাল।

গতকাল বুধবার রাণীনগরের কুজাইল বাজারে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরুত্ব বাজায় রেখে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীনগর শুভসংঘের সভাপতি এসএম ছাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ আনোয়ার হোসেন হেলাল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, আত্রাই উপজেলার কাশিয়াবাড়ি বাজার চত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই শুভসংঘের সভাপতি মুজাহিদ খান। প্রধান অতিথি হিসেবে ছিলেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জানবক্স সরদার। এ সময় কালেরকন্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালেরকন্ঠ নওগাঁ জেলা প্রতিনিধি ফরিদুল করিম, বাংলাদেশ প্রতিদিন নওগাঁ জেলা প্রতিনিধি বাবুল আক্তার রানা, কালেরকন্ঠ আত্রাই প্রতিনিধি শাহরুখ হোসেন আহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর