সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

ই-পেপার

গোপালপুরে ঠান্ডা জ্বরের ট্যাবলেট নাপা সংকট

মো. নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১, ৬:৫৭ অপরাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুর ফার্মেসিগুলো থেকে হঠাৎ করে উধাও হয়ে গেছে নাপা প্যারাসিটামল নামের সব ধরনের ট্যাবলেট।গত কয়েক সপ্তাহর বেশি হলো বেক্সিমকো কোম্পানির নাপা, নাপা এক্সট্রা, এক্সটেন্ড ও সিরাপ বাজারে পাওয়া যাচ্ছে না বলে রোগীরা জানিয়েছে।

এছাড়া গোপালপুরে করোনার ভয়াবহ প্রকোপে সাধারণ জ্বর-সর্দি-কাশির ওষুধের চাহিদাও বেড়েছে ব্যাপকহারে। আবার কিছু কিছু ফার্মেসিতে মূল্য বেশি দিলে এসব ট্যাবলেট পাওয়া যায় বলে অভিযোগ করেছে ক্রেতারা।
গোপালপুর শহরের উপজেলা হাসপাতাল গেট,
হাসপাতাল রোড, সূতি কালিবাড়ি মোড়, ডুবাইল কালিবাড়ি বাজার, মির্জাপুর বাজার, ঝাওয়াইল বাজার, ইউনিয়নের সহ ফার্মেসি গুলোতে খুঁজেও এসব ট্যাবলেট পাওয়া যায়নি।
গোপালপুরে করোনা শনাক্তের হার কয়েকগুণ বেড়ে যাওয়ায় ও লকডাউনের প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মতো জ্বর-সর্দি ও কাশির ওষুধ কিনে মজুদ করছে সাধারণ মানুষ। এ কারণে গোপালপুরে নাপা প্যারাসিটামল ট্যাবলেট সংকট দেখা দিয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
ওষুধের ফার্মেসিগুলোতে সরেজমিন ঘুরে দেখা যায়, নাপা প্যারাসিটামল জাতীয় ওষুধ নেই। নাপার প্রতি এতো চাহিদা কেনো জানতে চাইলে ব্যবসায়ীরা বলেন, অনলাইনে করোনার জরুরি ওষুধের মধ্যে নাপার নাম রয়েছে।  মধ্যে ব্যাপক চাহিদা থাকায় এমন সঙ্কট দেখা দিয়েছে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর