টাংগাইলের নাগরপুর উপজেলা ঐতিহ্যবাহী দুয়াজানী কলেজ পাড়ার নিবাসী ও নাগরপুর উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মো.রফিক আহমেদ পলান(৭৫) ইন্তেকাল করিয়াছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।তিনি অনেক দিন যাবত কিডনী রোগ সহ নানান জঠিল রোগে ভুগছিলেন।
আজ মংগলবার ,০৩ আগষ্ট ২০২১ খ্রি. বিকাল ৪.৫০ মিনিটে নিজ বাসভবনে মারা যান।মরহুমের জানাযা নামায রাত্রি ১০.০০ টায় দুয়াজানী কলেজ পাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে মরহুমের বয়স ৭৫ ছিল। তিনি স্ত্রী সহ তিন ছেলে ও তিন মেয়ে, এক ভাই,পাঁচ বোন সহ অসংখক শুভাকাঙ্ক্ষী ও আত্বীয়স্বজন রেখে গেছেন।
মো.রফিক আহমেদ পলানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমেরর জন্য দোয়া প্রার্থনা করেছেন দুয়াজানী কলেজ পাড়ার সর্বস্তরের আত্বীয় স্বজন ও প্রতিবেশীবৃন্দ এবং নাগরপুর বাজারের মৎস্য ব্যবসায়ীবৃন্দ ও নাগরপুরের সর্বস্বরের শ্রমিক নেত্ববৃন্দ।
মরহুম রফিক আহমেদ এর ভাতিজা ডা.এম.এ.মান্নান বলেন-আমার বড় জেটা অনেক দিন যাবত কিডনী সহ নানান জঠিল রোগে ভুগছিলেন।
আজ তিনি আমাদের মাঝে নেই।আমরা সহ আমাদের গ্রামবাসী গভীরভাবে শোকাহত।
মহান আল্লাহ যেন তাকে মাফ করে জান্নাত নসিব করেন এবং স্ত্রী, সন্তান, মেয়ে ও পরিবর্গকে শোক সইবার তৌফিক দান করেন, আমিন।
#চলনবিলের আলো / আপন