স্মার্ট মোবাইল ফোন কিনে না দেয়ায় মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে নবম শ্রেনীতে পড়ুয়া ছাত্র শান্ত ইসলাম। সোমবার দিবাগত রাতে থানা পুলিশ ওই স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছেন। মঙ্গলবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার ভরসাকাঠী গ্রামের। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার ওসি মোঃ আলী আরশাদ।
#চলনবিলের আলো / আপন