সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

ই-পেপার

বরিশালে শিশু ধর্ষণের চেষ্টা, মামলা দায়ের

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১, ৪:৪৮ অপরাহ্ণ

জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় সোমবার দিবাগত রাতে লম্পট মাদরাসা ছাত্রের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
এজাহারে জানা গেছে, ওই গ্রামের মৃত সোহরাব হোসেন হাওলাদারের পুত্র মাদরাসা ছাত্র সাব্বির হোসেন (২০) একই বাড়ির সাত বছরের এক শিশু কন্যাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাড়ির পরিত্যক্ত ঘরে নিয়ে গত ৩০ জুলাই জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় পাশের বাড়ির আরেক শিশু ঘটনাটি দেখে ওইশিশুর মাকে বিষয়টি জানায়। এরপর বাড়ির লোকজনে ঘটনাস্থলে আসলে মাদরাসা ছাত্র পালিয়ে যায়। এ ঘটনায় মাদরাসা ছাত্রের পরিবারের কাছে বিচার দেওয়া হলে তারা উল্টো বিভিন্ন ভয়ভীতি ও হুমকী প্রদর্শন করেন।

উপায়ন্তু না পেয়ে শিশুর মা উজিরপুর মডেল থানায় ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত লম্পট সাব্বির হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই সাব্বির আত্মগোপন করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও উজিরপুর মডেল থানার এসআই কমল জানান, আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর