সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

ই-পেপার

বিষের বোতল নিয়ে প্রেমিকার বাড়িতে অনশন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১, ৪:৪৭ অপরাহ্ণ

বিয়ের দাবিতে বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে গত তিনদিন থেকে অনশন করছেন প্রেমিকা। ঘটনাটি জেলার হিজলা উপজেলার ঘোষেরচর গ্রামের। প্রেমিকার অনশনের পর থেকে নিজবাড়ি ছেড়ে আত্মগোপন করেছে প্রেমিক নবীন বেপারী।

মঙ্গলবার সকালে স্থানীয় সংবাদকর্মীরা জানান, উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পত্তনীভাঙ্গা গ্রামের এক যুবতী বিয়ের দাবিতে পার্শ্ববর্তী ঘোষেরচর গ্রামের খোকন বেপারীর পুত্র নবীন বেপারীর ঘরে অনশন শুরু করেন।

ওই যুবতী জানান, গত চার বছর থেকে নবীনের সাথে তার প্রেমের সর্ম্পক উভয় পরিবার জানতো। নবীন পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব দিলেও তার (নবীন) মা ওই যুবতীর পরিবারের কাছে মোটা অংকের টাকা যৌতুক দাবি করে। এতে তার (প্রেমিকা) পরিবার প্রত্যাখান করলে নবীনের সাথে মুলাদীর খেজুরতলা গ্রামের এক মেয়ের বিয়ের আয়োজন করা হয়। এ খবর পেয়ে বিয়ের দাবিতে ওই যুবতী গত রবিবার বিকেলে নবীনের ঘরে ওঠেন। যুবতী জানায়, আমাকে যদি নবীনের বিয়ে না করে তাহলে আমি ওর ঘরের মধ্যে বসেই বিষপান করে আত্মহত্যা করবো।

এ ব্যাপারে নবীনের মা জাহানারা বেগম বলেন, নবীনের প্রেমের সম্পর্কের বিষয়টি আমরা জানি। কিন্তু মেয়ের পরিবাবের সাথে বনিবনা না হওয়ায় নবীনের জন্য অন্যত্র বিয়ে ঠিক করা হয়েছে। হিজলা থানার ওসি (তদন্ত) তারিক হাসান রাসেল বলেন, এ ব্যাপারে এখনও কেউ থানায় অভিযোগ করেননি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর