সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় ইউএনও আবুল হাশেম এর অভিযানে মামলা দায়ের, জরিমানা আদায়

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: সোমবার, ২ আগস্ট, ২০২১, ৭:৩০ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় করোনা মোকাবেলায় সরকারের স্বাস্থবিধি পালন ও কঠিন লকডাউন বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবুল হাশেম ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন। অভিযানে সরকার নির্দেশনা অমান্য করায় ৬জনকে ৩হাজার ৯শ টাকা জরিমানা করেছে।

থানা পুুিলশের সহায়তায় সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর বাজার, বাইপাস, কান্দিরপাড় বাইপাস, জোবারপাড়, বড়মগরা, পয়সারহাট বাজার, রামের বাজার, ঐচারমাঠ, সাহেবের হাট, বারপাইকা, করিম বাজার, আস্কর কালিবাড়ী, রাজিহার বাজারসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম।

এ সময় সরকারি নির্দেশনা অমান্য করায় ৮টি মামলায় ৩হাজার ৯শ টাকা অর্থদন্ডর রায় প্রদান করে তা আদায় করে আদালত।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর