সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

ই-পেপার

খবর পেলেই খাদ্য সামগ্রী ও নগদ অর্থ নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান হরিপুরের ইউএনও

জহরুল ইসলাম জীবন, হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ২ আগস্ট, ২০২১, ৪:৪৩ অপরাহ্ণ

করোনা পরিস্থিতিতে খাদ্য সামগ্রী নিয়ে অসহায় ও কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে হাজির হচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম। তিনি আজ ২রা আগষ্ট সোমবার উপজেলার সদর ইউনিয়নের মশানগাঁও গ্রামের জাহের আলী(৬০) এর বাসায় নগদ অর্থ ও খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন। এসময় জাহের আলীকে একটি স্বাস্থ্যসম্মত পায়খানা ও একটি ঘর দেওয়ার আশ্বাস দেন তিনি।

করোনাকালীন সময়ে হরিপুর উপজেলায় অসহায়, দুস্থ ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অব্যাহত রয়েছে। এবং শুধু করোনা সংকট সময়ে নয় অসহায় মানুষের পাশে সবসময় থাকবে হরিপুর উপজেলা প্রশাসন বলে জানান তিনি।

জাহের আলীর করুন অবস্থা দেখে উপজেলার সদর ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মংলা এসময় তাকে নগদ অর্থ দিয়ে সহযোগীতা করেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর