সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

ই-পেপার

উজিরপুরে মুক্তিযোদ্ধা দেলোয়ার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: রবিবার, ১ আগস্ট, ২০২১, ১০:৪৪ অপরাহ্ণ

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদারের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের সানুহার বাসষ্ট্যান্ডে ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গৌরাঙ্গ লাল কর্মকারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শাহজাহান সরদার, আব্দুল আউয়াল, হায়দার আলী শরীফ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কবির, ইউনিয়ন যুবলীগের সভাপতি পলাশ তালুকদার প্রমুখ। বক্তারা মুক্তিযোদ্ধার হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতারপূর্বক ফাঁসির দাবি করেন।
উল্লেখ্য, গত ২৯ জুলাই সকালে জমিজমা নিয়ে বিরোধের জেরধরে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারকে কুপিয়ে হত্যা করে প্রতিবেশী আজগর আলী সিপাহী ও জলিল সিপাহীর নেতৃত্বে তাদের ১০/১২ জন সহযোগিরা।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর