সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

ই-পেপার

জামালপুরের মেলান্দহে ও,এম,এস খোলা বাজারে চাল ও আটা বিক্রয় কার্যক্রম চলছে

কামরুজ্জামান কানু, জামালপুর:
আপডেট সময়: শনিবার, ৩১ জুলাই, ২০২১, ১০:৫১ অপরাহ্ণ

করোনা কালিন সময়ে স্বাস্থ্য বিধিমেনে জামালপুরের মেলান্দহে দুই টি পৌরসভায় ও,এম,এস খোলা বাজারে চাল ও আটা বিক্রয় করছেন ডিলর গণ। মেলান্দহ পৌরসভায় পাচ-জন ডিলার ও নবগঠিত হাজরাবাড়ী পৌরসভায় তিন জন ডিলার চাল ও আটা বিক্রয় করছেন অসহায় গরিব মানুষ দের মাঝে।সামাজিক দূরত্ব বজায় রেখে জন প্রতি মাথা পিছু পাচ কেজী চাল ও পাচ কেজী আটা পাচ্ছে – চাল প্রতি কেজী ৩০-টাকা ও আটা প্রতি কেজী ১৮-টাকা। গত ২৫-জুলাই হইতে আগামী ৭-আগষ্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা  মো : শহীদুল্লাহ। ডিলার প্রতি এক জন করে তদারকি কর্মকর্তা নিযোগ রয়েছেন। প্রতি দিন ডিলারেরা ১৫০০ কেজী চাল ও ১০০০ কেজী আটা বিক্রয় করে থাকেন বলে জানিয়েছেন খাদ্য নিয়ন্ত্রক অফিসার। মেলান্দহ পৌর ডিলার ৫-জন, ১। রাশেদ জাহেদী রুমান ২।লোকমান ফারজী ৩।শাহীন বাঘা ৪।আবুল মনসুর খান দুলাল ৫।সামস উদ্দিন হায়দার দিলিপ।নবগঠিত  হাজরাবাড়ী পৌর ডিলার ৩-জন, ১।ওয়াজেদ আলী ২।ইয়ানুছ আলী ৩।হাফিজুর রহমান। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শহীদুল্লাহ জানান এ কার্যক্রম চল মান।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর