সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

ই-পেপার

হরিপুরে দুর্বার সমবায় সমিতির ১০১টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলেন উপজেলা প্রশাসন

জহরুল ইসলাম জীবন, হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ৩১ জুলাই, ২০২১, ৯:৫৬ অপরাহ্ণ

করোনা মহামারিতে জনগনকে সচেতন করার পাশাপাশি হরিপুরে উপজেলা প্রশাসনে উদ্যোগে দুর্বার সমবায় সমিতির১০১জন গরীব অসহায় মানুষের মাঝে চাল, ডাল,আলু খাদ‍্য সামগ্রী বিতরণ করেন।

৩১ই জুলাই শনিবার হরিপুর উপজেলা হলরুম চত্বরে এসব খাদ‍্য সামগ্রী বিতরন করেন উপজেলা প্রশাসন। এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম সাত্তার, উপজেলা আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি নগেণ কুমার পাল, হরিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল রশিদ ।

এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এই প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রার্দুভাব থেকে সবাইকে বাচঁতে করোনা ভ্যাকসিন এর পাশাপাশি মাস্ক সাবান ও স‍্যানিটাইজার ব্যবহারের কোন বিকল্প নেই তাই সবাইকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের আহবান জানান তিনি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর