বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারনে এক গৃহবধুর বিষপান করেছে। মুমূর্ষ অবস্থায় ওই গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শনিবার সকালে উপজেলার কোদালধোয়া গ্রামের মিথুন বিশ্বাসের স্ত্রী বৃষ্টি বিশ্বাস (২২) পারিবারিক কলহের কারনে ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পরে।
মিথুন বিশ্বাস জানান, তুচ্ছ ঘটনা নিয়ে তার সাথে স্ত্রী বৃষ্টি বাক বিতন্ডা হলে বৃষ্টি রাগ করে ঘরে থাকা কীটনাশক পান করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. সমীরন হালদার জানান, কীটনাশক পানে অসুস্থ রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন