সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

ই-পেপার

ধর্মীয় প্রতিষ্ঠান’সহ অসহায় দুই পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করলেন মাজহারুল ইসলাম সুজন

জহরুল ইসলাম জীবন, হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ৩১ জুলাই, ২০২১, ১১:৩৮ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁওয়ে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে নগদ ১ লক্ষ ২০ হাজার ও অসহায় গরীব দুই পরিবারের মাঝে বিশ হাজার করে ৪০ হাজার মোট ১,৬০,০০০ টাকা প্রদান করেছেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা প্রভাষক মাজহারুল ইসলাম সুজন।

৩০শে জুলাই শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঠাকুরগাঁও-২ আসনের অহংকার জনগনের একান্ত আস্থাভাজন নেতা আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি এর বিশেষ বরাদ্দ থেকে হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের ধীরগঞ্জ বিশ্বওলী জামে মসজিদের উন্নয়নে ২০,০০০ হাজার টাকা, বলিহন্ড হরিবাসর মন্দিরের উন্নয়নে ৫০,০০০ হাজার টাকা, বহরমপুর জামে মসজিদের উন্নয়নে ৫০,০০০ হাজার টাকা, এছাড়াও বলিহন্ড গ্রামে বিরোল রোগে আক্রান্ত তিন ভাইয়ের চিকিৎসার জন্য নগদ ২০,০০০ হাজার ও বহরমপুরে একই পরিবারে অন্ধ প্রতিবন্ধী তিন বোনের চিকিৎসার জন্য ২০,০০০ হাজার টাকাসহ মোট ১লক্ষ ৬০ হাজার টাকা প্রদান করেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন । এ সময় তিনি বলেন উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে ঠাকুরগাঁও-২ আসনে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আমরা মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থাকবেন তাহলেই প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তারুন্নের অহংকার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে তিনি এলাকার মানুষের মাঝে মাস্ক বিতরণ, করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক কথা-বার্তা ছাড়াও বর্তমান আ’লীগ সরকারের উন্নয়নের বিভিন্ন বিষয়ে কথা বলেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর