অনুভূতি সেচ্ছাসেবী সংগঠন এর নিয়মিত সেচ্ছাসেবী এবং রাজধানী নার্সিং কলেজ এর বি.এস.সি ইন নার্সিং ১ম বর্ষের শিক্ষার্থী সাধনা সরকার আজ (২৯ জুলাই ২০২১) রাত ৯.৩৫ মিঃ ইন্তেকাল করেন।
দীর্ঘদীন পর্যন্ত সাধনা সরকার ব্রেনটিউমারে আক্রান্ত ছিলো। আজ দুপুর ২টায় হঠাৎ তীব্র মাথা ব্যাথা সাথে বমি হওয়ার পরে অজ্ঞান হয়ে পরে। পরবর্তীতে বিকাল ৫ টা নাগাদ বরিশালে ডাঃ অমিতাভ সরকার এর কাছে নিয়ে আসা হলে তাৎক্ষনিক বরিশাল কে.এম.সি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তাকে সকল ধরনের চিকিৎসা প্রদান করা হয়।
রাত ৯.৩৫ মিঃ কে.এম.সি ক্লিনিকে সে শেষ নিস্বাস ত্যাগ করে।
তার এই অকাল মৃত্যুতে অনুভুতি সেচ্ছাসেবী সংগঠন ৩ দিনের শোক পালন ঘোষনা করেছে।
তার মৃত্যুর খবর শুনে সরাসরি ছুটে যায় সংগঠন এর সভাপতি ও প্রতিষ্ঠাতা বাপ্পি মন্ডল।
এসময় সংগঠন এর সভাপতি জানায় কেউ বেচে থাকবে না, সকলের একদিন মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে কিন্তু তোমার এই অসময়ে চলে যাওয়া সত্যি বেদনাদায়ক। কিছুই করতে পারলাম না তোমার জন্য,,,, তবুও তোমাকে মনে রাখবে অনুভুতি থাকবে যতদিন,,, তুমি বেচে থাকবে অনুভূতির মাঝে।
সাধনা সরকার এর মৃত্যুতে সংগঠন এর অন্যান্য সদস্যবৃন্দ শোক প্রকাশ করে।
#চলনবিলের আলো / আপন