সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় ইউএনও এবং এসি ল্যান্ডের পৃথক অভিযানে মামলা দায়ের, জরিমানা আদায়

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১, ৭:৫৫ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের অভিযানে স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা অমান্য করায় ৮টি মামলায় ৩হাজার ৩শ জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের পেশকার মো. ছিদ্দিকুর রহমান জানান, আইন শৃংখলা বাহিনীর সহায়তায় বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যাা পর্যন্ত আগৈলঝাড়া সদর বাজার, বাইপাস রোড় মোড়, দুশুমির বাজার, করিম বাজার, বারপাইকা, সাহেবের হাট, রামের বাজার, রাজিহার বাজার, বাশাইল বাজার, রথখোলাসহ জনসমাগমস্থলে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম এবং এসি ল্যান্ড নেহের নিগার তনু পৃথকভাবে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।

অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে বিভিন্ন আইনে ৮টি মামলায় সর্বমোট ৩হাজার ৩শ টাকা অর্থদন্ডর রায় প্রদান করে তা আদায় করে আদালত।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর