সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

ই-পেপার

গৌরনদীতে সড়কের যানবাহনে মানুষের চাপ বৃদ্ধি আইন শৃক্সখলাবাহীনির ১৭ মামলা দায়ের

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১, ৭:৫৩ অপরাহ্ণ

মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১৪ দিনের কঠোর লক ডাউনের ৭ম দিনে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী এলাকায় ও বিভিন্ন আঞ্চলিক সড়ক গুলোতে যানবাহন ও মানুষের চাপ বৃদ্ধি পেয়েছে। সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে আইন শৃক্সখলাবাহীনি রয়েছে কঠোর অবস্থানে।
রাজধানীমুখি বেশির ভাগ মানুষ বৃহস্পতিবার সকাল থেকে কেউ রিকশা-ভ্যান, আবার কেউ মোটরসাইকেলে ঢাকার পথে রওনা দিয়েছেন। আবার অনেকে অপ্রয়োজনে নানা কৌশলে ব্যাক্তিগত যানবাহন নিয়ে সড়কে বের হয়েছেন। অধিকাংশ লোকের স্বাস্থ্য বিধির বালাই ছিল না। জেলা ট্রাফিক পুলিশ যানবাহন ও চালকের বিরুদ্ধে ১৭টি মামলা দায়ের করেন। এ সময় ২৫টি ব্যাটারি চালিত রিকশা ও ভ্যানের চাবি জব্দ করেচে প্রশাসন। অভিযানে ট্রাফিক সার্জেন্ট আজিজুর রহমান, উপ-পরিদর্শক দীপক রায় উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর