বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের অভিযানে স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা অমান্য করায় ব্যবসায়িদের জরিমানা ও অবৈধ চায়না জাল জব্দ করে তা পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের পেশকার মো. ছিদ্দিকুর রহমান জানান, বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযানে দেশীয় প্রজাতীর মাছ রক্ষায় উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা, মোল্লাপাড়া এলাকার বিল থেকে ২শ মিটারের ৮টি অবৈধ চায়না জাল ও ২শ মিটারের ১টি অবৈধ ভেসাল জাল জব্দ করা হয়। পরে ওই দিন সন্ধ্যায় আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম এর উপস্থিতিতে উপজেরা পরিষদ চত্তরে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে দেয়া হয়েছে।
#চলনবিলের আলো / আপন