রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

ই-পেপার

অভয়নগরে গৃহবধূর আত্ম্যহত্যা

মোঃ কামাল হোসেন,অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৮ জুলাই, ২০২১, ৮:০৮ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে পলি বেগম (৪০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। আজ বুধবার সকাল ১১ টায় নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে এলাকাবাসী জানান। এলাবাসীর ধারনা র্দীঘ দিন সে বিভিন্ন গাইনী রোগে ভুগছিলেন পেটের যন্ত্রনা সইতে না পেরে হইতো তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। মৃত্যু পলি বেগম তালতলা গ্রামের গ্যারেজ মিস্ত্রী তারা মিয়ার স্ত্রী। রিয়াজ (১৮) ও মিম (৭) নামের তাদের দু’টি সন্তান রয়েছে। পরিবার সূত্রে জানাযায়, বুধবার সকালের খাবার শেষ করে তারা মিয়া গ্যারেজে চলে যায়। তার কিছু পরে মেয়ে কে বাবার কাছে পাঠিয়েদেন পলি বেগম। মেয়ে মিম কিছু সময় পরে বাড়ি এসে মায়ে ঝুলন্ত দেহ দেখতে পান। তার চিৎকারে আসপাশের মানুষ ছুটে এসে পলি বেগম কে নামাবার আগেই তিনি মারা জান। এ বিষয়ে অভয়নগর থানার এস আই মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এবং পরে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর মর্গে প্রেরন করা হয়েছে। এ নিয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলা নাম্বার- ৩৭তাং ২৮/০৭/২০২১ইং।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর