রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

ই-পেপার

গৌরনদীর ইউপি চেয়ারম্যান ও সদস্যর শপথ গ্রহণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ২৮ জুলাই, ২০২১, ৬:১২ অপরাহ্ণ

অবশেষে অসুস্থাবস্থায় এ্যাম্বুলেন্সের মধ্যেই শপথ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের তৃতীয়বারের মতো নির্বাচিত চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।

বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বসে তাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার। সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে দীর্ঘদিন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জেলার একাধিকবারের শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।

একইদিন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস তার কার্যালয়ে শপথ বাক্য পাঠ করিয়েছেন ইউপি সদস্য মো. ফিরোজ মৃধাকে। নির্বাচনের দিন (২১ জুন) সহিংসতায় নিহতের ঘটনায় থানা পুলিশ উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ফিরোজ মৃধাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছিলেন। দীর্ঘদিন কারাভোগের পর মঙ্গলবার বিকেলে তিনি (ফিরোজ মৃধা) জামিনে বের হয়েছেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর