রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

ই-পেপার

সাপাহারে গাঁজা সহ আটক-২

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ২৮ জুলাই, ২০২১, ৩:৫১ অপরাহ্ণ

নওগাঁর সাপাহারে দেড় কেজি গাঁজা সহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার হরতকী পশ্চিমপাড়া গ্রামের মোজাম্মেলের ছেলে শরিফুল ইসলাম(২৫) ও হরতকী পূর্বপাড়া গ্রামের মৃত হানিফের ছেলে সুলতান (৩০)।
মঙ্গলবার রাত সোয়া ১১ টার দিকে উপজেলার খঞ্জনপুর জংলীফিন্ড তিনমাথা এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় হাতে থাকা একটি ব্যাগ ও লুঙ্গীর ভাজে কালো কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১ কেজি ৫শ গ্রাম গাঁজা সহ দুইজনকে আটক করে পুলিশ।
এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর