রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

ই-পেপার

অক্সিজেনের উদ্দ্যোগে বাড়ি বাড়ি গিয়ে ফ্রী করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন ও যাতায়াত সেবা

জহরুল ইসলাম জীবন, হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ২৮ জুলাই, ২০২১, ৩:৩২ অপরাহ্ণ

“করোনাকে না করি ভয়, ভ্যাকসিন নিয়ে করি করোনাকে জয়” এই শ্লোগানকে সামনে রেখে হরিপুরের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “অক্সিজেন” মানুষের বাড়ি বাড়ি গিয়ে করোনা মাস্ক বিতরণ,করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন,কার্ড বিতরণ ও ফ্রী যাতায়াত সেবা প্রদান করছে৷ হরিপুর উপজেলার ৫নং সদর হরিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড তোররার বেশ কয়েকটি গ্রামকে অক্সিজেন করোনা ভ্যাকসিনের আওতায় এনেছে৷ আমাদের পাশ্ববর্তী দেশ ভারত সকলের করোনা ভ্যাকসিন নিশ্চিত করায় তাদের আক্রান্ত ও মৃত্যুর হার প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে৷ বাংলাদেশে এই সংকটময় মুহূর্তে করোনা ভ্যাকসিনের বিকল্প নেই। আর গ্রামের মানুষদের করোনা ভ্যাকসিন নিয়ে একপ্রকার ভীতি কাজ করছে। অক্সিজেন তাদের ভ্যাকসিন নিতে উৎসাহ গ্রদান করতে রেজিস্ট্রেশন থেকে শুরু করে ভ্যাকসিন নেওয়া পর্যন্ত পাশে থেকে সাহস প্রদান করছে৷

অক্সিজেনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মোজাহেদুর ইসলাম ইমন জানান, বাংলাদেশে বর্তমান সময়ে করোনা মহামারী প্রকোপ আকারে ধারণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্ব মহামারী করোনা ভাইরাস থেকে দেশবাসীকে সুরক্ষার জন্য বিনামুল্যে করোনার ভ্যাকসিন প্রদান করছেন। সাধারণ মানুষের মধ্যে একটি ভয় ছিল যে, এই ভ্যাক্সিন গ্রহনে নানা বিধ সমস্যা হতে পারে। গ্রামের মানুষের করোনা ভ্যাকসিন গ্রহণে অনেক বিরূপ ধারণা রয়েছে। সেই জায়গা থেকে আমরা বাড়ি বাড়ি গিয়ে করোনা ভ্যাকসিন গ্রহনে উৎসাহ প্রদান করছি সাথে তাদের ফ্রী করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্ড বিতরণ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত ফ্রী যাতায়াত সেবা দিচ্ছি। আমরা প্রায় বেশ কয়েকটি গ্রামে করোনা ভ্যাকসিনের আওতায় আনতে পেরেছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে৷

উল্লেখ্য, হরিপুরের এই সামাজিকমূলক স্বেচ্ছাসেবী সংগঠন অক্সিজেন সাধারন মানুষের কল্যাণে তাদের সকল কার্যক্রম অব্যাহত রেখেছেন। সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহ আর্থিকভাবে সহযোগিতা করে চলেছেন। মহামারী করোনাভাইরাসে দেশের মানুষ যখন অসহায় হয়ে ঘরবন্দী ছিলেন,এমনকি ভয়ে ঘর থেকে বাহিরে বের হয়নি সেসময় এ স্বেচ্ছাসেবী সংগঠন করোনা প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি সহ হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। অক্সিজেন এর একঝাঁক তরুন স্বেচ্ছাসেবক মানুষের কল্যাণে সর্বদা প্রস্তুত থাকবে বলে জানান তারা।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর