শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ঈশ্বরদীতে বিশেষ অভিযান চালিয়ে ৭ রাউন্ড গুলিসহ দুইটি ওয়ান শুটার গান উদ্ধার ভারুয়াখালীতে ডাকাতি রোধে অ্যাডভোকেট আরিফের বিশেষ উদ্যোগ: রাত জেগে পাহারায় ২০ তরুণ পাবনায় বেশি দামে জালানি তেল বিক্রির অপরাধে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত ঈশ্বরদীতে অসহায়দের মাঝে বিনামূল্যে ভিজিএফ এর ১০ কাজি চাল বিতরণ  ‎ ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, পাশে উপজেলা প্রশাসন ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি, জেলা প্রশাসকের কাছে আবেদন

টাক গোপন করে বিয়ে, স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ স্ত্রীর

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১ নভেম্বর, ২০২০, ১০:১৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক:বিয়ের আগে জানাই ছিল না, স্বামীর মাথায় একটাও চুল নেই। পুরোটাই পরচুলায় ঢাকা। কিন্তু বিয়ের পরে সেই কথা আর গোপন থাকেনি। আর সেটা মেনে নিতেও রাজি নন স্ত্রী। স্বামী ও শ্বশুড়বাড়ির লোকেদের বিরুদ্ধে পুলিশে প্রতারণার অভিযোগ জানিয়েছেন তিনি। তবে শুধু টাক গোপন করাই নয়, স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনসহ আরো কিছু অভিযোগ তুলেছেন ওই নারী।

ভারতের মুম্বাইয়ের নয়া নগর থানার মিরা রোডে বাড়ি ওই পরিবারের। স্বামীর বয়স ২৯ এবং স্ত্রীর ২৭। গত মঙ্গলবার নয়া নগর থানায় স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন স্ত্রী। নয়া নগর থানার সিনিয়র ইন্সপেক্টর কৈলাস বারভে জানিয়েছেন, ‘গত সেপ্টেম্বর মাসেই ওই দম্পতির বিয়ে হয়েছে। স্ত্রী সম্প্রতি জানতে পেরেছেন, স্বামীর মাথায় টাক এবং সেটা ঢাকতে তিনি সব সময় পরচুলা পরে থাকেন। যেটা বিয়ের আগে তাঁকে জানানোই হয়নি। নারীর বক্তব্য, এমনটা জানলে বিয়েতে মত দিতেন না তিনি।’

ওই নারী পুলিশকে জানিয়েছেন, টাকের কথা জানতে পারার পরে তিনি শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে কথা বলেন। কিন্তু তাঁরা বিষয়টিকে আমল দিতে চাননি। উল্টো তাঁর ওপরে যৌতুকের জন্য চাপ দিতে থাকেন। শুধু তাই নয়, নারীর এমনও অভিযোগ করেছেন যে, তাঁর স্বামী অস্বাভাবিক যৌনতার জন্য তাঁকে জোর করেন এবং সন্দেহের বশে তাঁর মোবাইল ফোনের কল ও চ্যাট পরীক্ষা করেন।

পুলিশ জানিয়েছে, নারীর বক্তব্যের ভিত্তিতে বিশ্বাসভঙ্গ, অস্বাভাবিক যৌনতায় চাপ, নির্যাতন, মানহানীসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি ধারায় অভিযুক্ত স্বামী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যেই অভিযুক্তরা আগাম জামিনের আবেদন জানিয়েছেন আদালতে। বাকিদের জামিন মঞ্জুর হলেও অভিযুক্ত স্বামীকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

সূত্র: আনন্দবাজার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর