সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

সলঙ্গা থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি-সম্পাদকের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী সহ নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ৪ অক্টোবর, ২০২০, ১০:৫২ অপরাহ্ন

কে,এম আল আমিন :

রবিবার (৪ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জের সলঙ্গা থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু ও সাধারণ সম্পাদক রিপন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। থানা সদরের ভূষাল হাটায় নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এ শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। এ সময় সলঙ্গা থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদের যৌথ স্বাক্ষরিত পত্রে সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু এবং সাধারণ সম্পাদক রিপন কে ঘোষণা করায় সলঙ্গায় ছাত্রলীগ নেতাকর্মীদেরকে আনন্দ উল্লাস শুরু হয় ।

 

গত ১ অক্টোবর সারাদিনব্যাপী থানা ছাত্রলীগ নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করে সবার সাথে সৌজন্য সাক্ষাত করেন। পরে থানা সদরের সাধারণ জনগনসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে মিস্টি বিতরণ হয়। অবশেষে ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী সহ অন্যান্য সহযোগী সংগঠনও ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করে নেন। এরপর (২ অক্টোবর) দিনব্যাপী সভাপতি বাচ্চু ও সম্পাদক রিপন ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে স্থানীয় এমপি মহোদয় সহ থানা আওয়ামী লীগের নেতাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরিশ্রমী ও মেধাবী ছাত্রনেতা ও থানা ছাত্রলীগ সভাপতি মোঃ তাওহীদুর রহমান বাচ্চু ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সলঙ্গা থানার ওসি জেড জেড তাজুল হুদার সাথেও শুভেচ্ছা বিনিময় করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর