সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

“শরতের চাটমোহর” – মো. শিমুল পারভেজ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০, ৫:০৪ অপরাহ্ণ

শরতের আলোয়
বড়াল নদীর ঘাটে
ফুটেছে কাশফুল,

ভাদ্র-আশ্বিনে সূর্যের
সোনা রোদের রুপে
ফুটেছে রাশি রাশি শিউলীফুল।

সাদা সাদা কাশফুলে ভরে আছে বড়ালের দুইকুল
বক পানকৌড়ি উড়ছে ঝাঁকে ঝাঁকে,

পুটি,চান্দা,খলসে
ধরার নেশায় ধর্মজাল
ফেলেছে জেলেরা একটু ফাঁকে ফাঁকে।

মুগ্ধ! ওগো মুগ্ধ আমি
মাধবী, মালতী, কদম্ব
আর বকুলের সুগন্ধে,

চিরচেনা শরতের রুপে
সাদা মেঘগুলো ভেসে চলে
প্রকৃতির নিয়মের ছন্দে।

নদী ভরা জলে
পালতোলা আর
মালবোঝাই
নৌকা চলে,

ভোরের কমল হাওয়ায়
ফুলপ্রেয়সী যায়
শাপলা তুলতে চলনবিলে।

শরতে যেন ফুটে ওঠে
চাটমোহরের চিরচেনা
সেই রুপ,

নবান্ন উৎসবে
রঙিন সাজে
দেখি বাংলা মায়ের মুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর