সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

চাটমোহরে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর বিরুদ্ধে আগুন সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অভিযোগে প্রতিবাদ জানিয়ে পাবনার চাটমোহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
চাটমোহর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ মিছিলে বিএনপিসহ এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি চাটমোহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা (ঢাকা বিশ্ববিদ্যালয়) অধ্যক্ষ মো. মাহমুদুল আলম মাহমুদ। সঞ্চালনায় ছিলেন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রবিউল করিম তারেক।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর