জলবায়ু ন্যায্যতায় বৈশি^ক সংহতি দিবস উপলক্ষে পাবনার চাটমোহরে জলবায়ু ন্যায্যতার দাবিতে সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার বাংলাদেশ ও চলনবিল রক্ষায় আমরা’র উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় স্থানীয় জিরো পয়েন্টে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চলনবিল রক্ষায় আমরা’র আহবায়ক হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, চাটমোহর সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মুক্তি মাহমুদ, প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, চলনবিল রক্ষায় আমরা’র সমন্বয়ক মোঃ জাহাঙ্গীর আলম মধু, চিকনাই নদী রক্ষায় আমরার সদস্যসচিব মোঃ খলিলুর রহমান প্রমুখ।
পরে সাইকেল র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।