সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার জন্ম ও মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ ইউএনও হলেন ফরিদপুরের উম্মে ইমামা বানিন দৌলতপুরে রাসেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে  মানববন্ধন ও ঝাড়ু মিছিল সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আড়াই কোটি টাকার প্রকল্পে বিকল্প ঠিকাদার, পুকুর চুরির অভিযোগ  চাটমোহরে আওয়ামী লীগের বিরুদ্ধে মহিলা দলের বিক্ষোভ মিছিল ও পথসভা   অভয়নগরে আবাসিক এলাকায় দেড় শতাধিক কয়লা-বালুর ডিপো, বিষাক্ত ধুলায় বিপন্ন জনজীবন রুহিয়ায় খুচরা বালাইনাশক বিক্রেতাদের র‍্যালি ও পরিচিতি সভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

জন্ম ও মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ ইউএনও হলেন ফরিদপুরের উম্মে ইমামা বানিন

মেহেদী হাসান, ফরিদপুর(পাবনা):
আপডেট সময়: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদান ও সফলতার স্বীকৃতিস্বরূপ পাবনার ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইমামা বানিনকে ‘শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার’ হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

২০২৬ সালের অক্টোবর মাসে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তাঁর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনবান্ধব করার ক্ষেত্রে তাঁর দক্ষতা, আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।

এ সময় পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম,পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উম্মে ইমামা বানিনের এ অর্জনে ফরিদপুর উপজেলা প্রশাসনসহ ফরিদপুর উপজেলাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তাঁর এ সম্মাননা ভবিষ্যতে জনসেবামূলক কার্যক্রমকে আরও উৎসাহ জোগাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর