রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় সাইলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ভুক্তভোগী ও এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। স্থানীয়রা অভিযুক্ত রাসেলের বিরুদ্ধে নানা অনিয়ম, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র অভিযোগ তোলেন। অভিযুক্ত রাসেল সাইলাবাড়ি গ্রামের ইউসুফ আলীর পুত্র এবং ধামস্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত।
সাইলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত প্রতিবাদ সমাবেশে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী মোহাম্মদ সোনা মিয়া, মোহাম্মদ সোলায়মান হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাসেল এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি চালিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে জোরপূর্বক অর্থ আদায় করছে। তার বিভিন্ন অপকর্ম ও অত্যাচারে এলাকার সাধারণ মানুষ চরম উৎকণ্ঠা ও অতিষ্ঠ জীবনযাপন করছে।”
এ সময় অবিলম্বে এই চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। অন্যথায় এলাকাবাসীর পক্ষ থেকে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করা হয়।