সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার জন্ম ও মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ ইউএনও হলেন ফরিদপুরের উম্মে ইমামা বানিন দৌলতপুরে রাসেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে  মানববন্ধন ও ঝাড়ু মিছিল সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আড়াই কোটি টাকার প্রকল্পে বিকল্প ঠিকাদার, পুকুর চুরির অভিযোগ  চাটমোহরে আওয়ামী লীগের বিরুদ্ধে মহিলা দলের বিক্ষোভ মিছিল ও পথসভা   অভয়নগরে আবাসিক এলাকায় দেড় শতাধিক কয়লা-বালুর ডিপো, বিষাক্ত ধুলায় বিপন্ন জনজীবন রুহিয়ায় খুচরা বালাইনাশক বিক্রেতাদের র‍্যালি ও পরিচিতি সভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

চাটমোহরে আওয়ামী লীগের বিরুদ্ধে মহিলা দলের বিক্ষোভ মিছিল ও পথসভা  

মোঃ রাজিব হোসেন, চাটমোহর(পাবনা):
আপডেট সময়: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:২২ অপরাহ্ন
oplus_2

চাটমোহর পৌরসভায় পৌর মহিলা দলের নেতৃত্বে আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে মহিলা দলের নেতাকর্মীরা সক্রিয় অংশগ্রহণ করেন।
মিছিল শেষে স্থানীয় এক সড়কে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা দলের নেত্রী শিরিন শিলা। তিনি বলেন, “সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না।”
শিরিন শিলা আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং উপস্থিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সংগঠিত থাকার আহ্বান জানান। বিক্ষোভ মিছিলে মহিলা দলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে পৌরসভার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন।
পথসভায় মহিলা দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর