সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার জন্ম ও মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ ইউএনও হলেন ফরিদপুরের উম্মে ইমামা বানিন দৌলতপুরে রাসেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে  মানববন্ধন ও ঝাড়ু মিছিল সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আড়াই কোটি টাকার প্রকল্পে বিকল্প ঠিকাদার, পুকুর চুরির অভিযোগ  চাটমোহরে আওয়ামী লীগের বিরুদ্ধে মহিলা দলের বিক্ষোভ মিছিল ও পথসভা   অভয়নগরে আবাসিক এলাকায় দেড় শতাধিক কয়লা-বালুর ডিপো, বিষাক্ত ধুলায় বিপন্ন জনজীবন রুহিয়ায় খুচরা বালাইনাশক বিক্রেতাদের র‍্যালি ও পরিচিতি সভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

সফল সংগঠক পদক পেলেন টাঙ্গাইলের সাংবাদিক কাজী মোস্তফা রুমি

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ ও সংগঠনের প্রতি বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম কর্তৃক ‘সফল সংগঠক’ পদকে ভূষিত হয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল জেলা শাখার সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ব্যক্তিত্ব কাজী মোস্তফা রুমি।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় রাজধানী ঢাকায় বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা অনুষ্ঠানে তাকে এ সম্মাননা পদক প্রদান করা হয়।
৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কায়সার হাসানের সভাপতিত্বে এবং মহাসচিব মো. আল-আমিন শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু।
উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পদকপ্রাপ্ত সাংবাদিক কাজী মোস্তফা রুমি দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলার কণ্ঠ প্রতিদিন-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক। সাংবাদিকতার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা, সহকর্মীদের সঙ্গে সমন্বয় এবং সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
পদকপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করে কাজী মোস্তফা রুমি বলেন, “বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম কর্তৃক আমাকে সফল সংগঠক হিসেবে পদক প্রদান করায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
এই সম্মাননা আমার ব্যক্তিগত অর্জন হলেও এর পেছনে রয়েছে সংগঠনের সহযোদ্ধা, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা।
আমি মনে করি, এ পদক আমার দায়িত্ব ও কর্তব্যকে আরও বাড়িয়ে দিয়েছে।
সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের অধিকার, মর্যাদা, পেশাগত নিরাপত্তা এবং দক্ষতা উন্নয়নে আমি আগামীতেও নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যেতে চাই। যারা আমাকে এ সম্মাননার জন্য মনোনীত করেছেন এবং অনুষ্ঠানের আয়োজনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তাঁদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই অর্জন আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর