[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

দৌলতপুরে রাসেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে  মানববন্ধন ও ঝাড়ু মিছিল

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ৮নং ধামস্বর ইউনিয়নের সাইলাবাড়ি এলাকায় চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী মোহাম্মদ রাসেল ওরফে ‘টুকাই রাসেল’-এর বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।
​রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় সাইলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ভুক্তভোগী ও এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। স্থানীয়রা অভিযুক্ত রাসেলের বিরুদ্ধে নানা অনিয়ম, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র অভিযোগ তোলেন। অভিযুক্ত রাসেল সাইলাবাড়ি গ্রামের ইউসুফ আলীর পুত্র এবং ধামস্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত।
​সাইলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত প্রতিবাদ সমাবেশে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী মোহাম্মদ সোনা মিয়া, মোহাম্মদ সোলায়মান হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
​বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাসেল এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি চালিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে জোরপূর্বক অর্থ আদায় করছে। তার বিভিন্ন অপকর্ম ও অত্যাচারে এলাকার সাধারণ মানুষ চরম উৎকণ্ঠা ও অতিষ্ঠ জীবনযাপন করছে।”
​এ সময় অবিলম্বে এই চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। অন্যথায় এলাকাবাসীর পক্ষ থেকে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।