বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

চাটমোহরে মাদকবিরোধী অভিযানে ৩২ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: রবিবার, ২৪ মে, ২০২৬, ১:৪১ পূর্বাহ্ন

পাবনা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় চাটমোহর থানা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে সফল হয়েছে।
আজ শনিবার চাটমোহর থানাধীন বিলচলন ইউনিয়নের বোঁথর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রুবেল হোসেন (৩৩)। তিনি বোঁথর গ্রামের নূর মোহাম্মাদের ছেলে।
পুলিশ জানায়, নির্ভুল তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে রুবেল হোসেনের কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পাবনা পুলিশের এ ধরনের নিয়মিত মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। জনসাধারণকে মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বানও জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর