শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

উল্লাপাড়ায় সিরাত সেমিনার ২০২৫ অনুষ্ঠিত

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ):
আপডেট সময়: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ১১:৪১ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও জীবনবোধ ছড়িয়ে দিতে “সিরাতের ছায়ায় জেগে উঠুক ঈমানের আলো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে সিরাত সেমিনার ২০২৫।
রবিবার (১৯ অক্টোবর) বিকেল ৫টায় উল্লাপাড়া উপজেলা পৌর ওলামা পরিষদের আয়োজনে, প্রেসক্লাব মিলনায়তনে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি আনিসুর রহমান, এবং সঞ্চালনায় ছিলেন রাশেদ মামুন।
সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা কাজি ফজলুল করিম (দা.বা.), শাইখুল হাদিস, নিসিন্দারা কারবালা মাদরাসা, বগুড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল আলীম (দা.বা.), মুহাদ্দিস, লেখক ও গবেষক, ঢাকা।
আলোচকবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সিরাতের আলোচনার মাধ্যমে সমাজে নৈতিকতা, মানবতা ও ন্যায়ের আদর্শ প্রতিষ্ঠা করা সম্ভব। তরুণ প্রজন্মকে ইসলামের প্রকৃত শিক্ষা ও মহানবীর (সা.) জীবনাদর্শে উদ্বুদ্ধ করতে এমন আয়োজন আরও বিস্তৃত পরিসরে করা প্রয়োজন।
সেমিনারে উল্লাপাড়া প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর