মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আমশড়া মাদ্রাসার ২১পরীক্ষার্থীর সবাই ফেল : শিক্ষার মান নিয়ে প্রশ্ন?  মানিকগঞ্জে বিবিএ ছাত্র রিদোয়ান অপহরণের ৯ দিন পার, রাজপথে মানববন্ধন সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত কৃষকদের নিয়ে রুহিয়ায় পার্টনার প্রকল্পের পিএফএস গ্যাপ স্কুলের ২য় সেশন অনুষ্ঠিত ‎অভয়নগরে চুরি যাওয়া দুই গরু উদ্ধার না হওয়ায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দেবোত্তর ৪নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা  সিলেটে অক্টোবরের ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন ৪৬৭ জন ‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁয় ২৪ কেজি গাঁজাসহ ৪ ব্যবসায়ী গ্রেপ্তার, চোরাই ভ্যানসহ বাবা-ছেলে আটক; উদ্ধার ৫১৭ মোবাইল

নওগাঁ প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

নওগাঁয় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ২৪ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী এবং চোরাই ভ্যানসহ চোর চক্রের দুই সদস্য বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫১৭টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

পুলিশ জানায়, শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত মান্দা, সদর ও বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে মোট ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, ভ্যান চুরির ঘটনায় নাটোর জেলায় অভিযান চালিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মো. সালাম (৪৮) ও তাঁর ছেলে মো. নয়নকে চোরাই ভ্যানসহ গ্রেপ্তার করা হয়। ডিজিটাল সার্ভিলেন্স ক্যামেরা ও প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে তাঁদের শনাক্ত করে ডিবি পুলিশ।

পুলিশ সুপার জানান, রাণীনগর উপজেলার ভ্যানচালক বাহাদুরকে মধু বিক্রির কথা বলে প্রতারণার মাধ্যমে তাঁর ভ্যানটি নিয়ে পালিয়ে যায় চক্রটি। ভ্যানটি ফিরে পেয়ে আবেগাপ্লুত বাহাদুর পুলিশকে ফুল দিয়ে কৃতজ্ঞতা জানান।

এ ছাড়া গত ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫১৭টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে গত এক মাসেই উদ্ধার করা হয়েছে ৮০টি ফোন।

মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসিবুল্লাহ হাবিবসহ পুলিশের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর