সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

নওগাঁয় সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনির পরলোকগমন, বিভিন্ন মহলের শোক

নওগাঁ প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনি পরলোকগমন করেছেন। রবিবার (১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর।

তিনি দীর্ঘদিন দৈনিক জনকণ্ঠ পত্রিকায় সাংবাদিকতা করেছেন। এছাড়া তিনি নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ছিলেন। দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার দুপুরে শহরের পিরোজপুর এলাকায় তাঁর শেষকৃত্যানুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

তাঁর মৃত্যুতে নওগাঁ জেলা প্রেসক্লাব, জেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ জেলার সাংবাদিক, জনপ্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা প্রয়াতের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর