শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

আষাঢ়ের দিন গুলি – মো: মামুন মোল্যা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ৭:৪৯ অপরাহ্ন

গগনে সাদা কালো মেঘ
খল খল হাসি,
খাল বিল জলে থই থই
ব্যাঙে বাজায় বাঁশি।
মাছের পোনা ছুটতে তারা
উজান পানি বেয়ে,
বক বসেছে চুপটি করে
ধরবে ঘেটি চেপে।
নীল আকাশে উড়ছে পাখি
কষ্টে ভরা মন,
কোথায় গিয়ে পড়বে তারা
খাবে কি এখন?
হাসের ছানা চিনছে ঘানা
সন্ধ্যা গেছে ভুলে,
শিয়াল পণ্ডিত বসে আছে
ধরবে সুযোগ পেলে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর