মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চৌহালীতে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত আটোয়ারীতে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন শতবর্ষ পেরোলেও ছাউনি মেলেনি: রোদ-বৃষ্টির সাথে যুদ্ধ করে চলছে রুহিয়া স্টেশনের ২ শত যাত্রী আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ১ম সেমিফাইনালে উল্লাপাড়া তামিম স্পোর্টস একাডেমি বিজয় সাতক্ষীরায় যুব উন্নয়নের প্রশিক্ষক আসাদুজ্জামানের যড়যন্ত্রে নাজেহাল কর্মকর্তা কর্মচারী রুহিয়ায় শিক্ষার মানোন্নয়নে ইউএনও’র মতবিনিময় ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধ, অবৈধ দখলের অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক পিতা হত্যা

তোমার স্পর্শ পেতে – নাঈম ইসলাম বাঙালি 

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ১২:১৩ অপরাহ্ন

তোমায় ছুঁতে গিয়ে পাহাড় ছুঁয়েছি
তা অব্দিই শেষ নয়,
পাহাড় থেকে মেঘমালা ছুঁয়েছি
তা ছুঁতে গিয়ে একটু বিস্মিত হয়েছি
তাও তোমাকে পাইনি।
আমার হাতে যখন মেঘকে স্পর্শ করেছি
তখন বৃষ্টি টলমল করে পড়ছে,
পাহাড়ে ঝড়ছে ঝর্ণা।
সেই নির্জনতায় পানির টপটপ শব্দ-
আমায় স্তব্ধ করেছে।
তবে সেই শব্দ তোমার হৃদয়ে আগাত করতে পারেনি।
তুমি কঠিন থেকে কঠিনতম।
মেঘ ছুঁতে গিয়ে বৃষ্টিতে তোমায় ভিজিয়েছি
যে বৃষ্টিতে ভিজে পাথরও চকচক করে
স্বচ্ছ হয়, মানুষ কে আকর্ষিত করে-
মানুষও তা স্পর্শ করে।
কিন্তু দিনদিন তোমার স্পর্শ পেতে আমি বিকর্ষিত হচ্ছি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর