মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চৌহালীতে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত আটোয়ারীতে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন শতবর্ষ পেরোলেও ছাউনি মেলেনি: রোদ-বৃষ্টির সাথে যুদ্ধ করে চলছে রুহিয়া স্টেশনের ২ শত যাত্রী আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ১ম সেমিফাইনালে উল্লাপাড়া তামিম স্পোর্টস একাডেমি বিজয় সাতক্ষীরায় যুব উন্নয়নের প্রশিক্ষক আসাদুজ্জামানের যড়যন্ত্রে নাজেহাল কর্মকর্তা কর্মচারী রুহিয়ায় শিক্ষার মানোন্নয়নে ইউএনও’র মতবিনিময় ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধ, অবৈধ দখলের অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক পিতা হত্যা

স্বয়ম্বরা – মোশারফ কবীর

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ২:২১ অপরাহ্ন

প্রিয়তমা তুমি শুকতারা
সুদূর শৈল শিখরান্তে
নিশীথিনী পর অহরাত্র ক্ষণে
দর্শন দিয়ো দিক ভ্রান্তে।
নিশাপতির জ্যোতি যবে হবে সাড়া
দিবস করিবে আগমন,
লহরীতে বহিবে তরঙ্গীনি
সিন্ধুতে সমীরণ।
নিলোদ্যানে উদিবে অংশুমালী
দেখাইবে তাহার রোষদীপ্ত কায়া
চঞ্চলা বেগে আসিয়া তখন
দানিয়ো মোরে প্রেম ছায়া।
হৃদয় নীলিমায় জমিলে নীরদ
করিয়ো আগমন মন অম্বরে
দেখিয়া তোমার অভীরাম রূপ
নিমেষে তাহা যাবে সরে।
নেইকো মোর বিত্ত অতি
রাজ দুহিতা ন্যায় যে রাখব ঘরে
স্বয়ম্বরা হয়ে তুমি
বরণ করে নিয়ো মোরে.।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর