মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

মুক্তিযুদ্ধে ৩০ মার্চ – মোঃ আলমগীর হোসেন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ৫:৩৫ অপরাহ্ন

৩০ শে মার্চ সন্ধ্যায় বেতারে বঙ্গবন্ধু শেখ মুজিবের পক্ষে
বাংলাদেশকে স্বীকৃতির জন্য বিশ্বের প্রতি আহবান জানায়,
ঐদিন রাত্রে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গুড়িয়ে দিতে
হানাদার বাহিনী রাতভর বিমান হামলা চালায় ।
ঘাতক হানাদার বাহিনী চট্রগ্রামের বিভিন্ন শহরে
ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে অনবরত বোমাবর্ষন করে,
সাওতালদের সেনাছাউনীতে আক্রমণের প্রতিশোধে
রংপুরে আগুন জ্বালিয়ে দেয় বসতবাড়ী ঘরে ।
রাজশাহী জেলার  গোপালপুর রেলক্রসিংয়ে
হানাদার বাহিনীর ৪০ জনকে হত্যা করা হয়,
০৬ ট্রাক বিপুল অস্ত্রসহ বিপুল গোলাবারুদ
চিনিকল কর্মীদের সহযোগিতায় হয় এ বিজয়।
এদিন কুষ্টিয়ার পুলিশ লাইন উদ্ধারে
মতিন পাটোয়ারীর নেতৃত্বে মুক্তিসেনা প্রতিরোধ গড়ে,
নোয়াখালীতে  হানাদার বাহিনীর সাথে সংগ্রাম করে
প্রচুর গোলাবারুদসহ ৪০ হায়েনাকে বন্দী করে ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর