বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চাটমোহর পৌরসভায় দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সাতক্ষীরা তালতলায় কোহিনুর হত্যা ঘটনায় থানায় মামলা, কারখানার মালিক গ্রেপ্তার গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা যানজটের কবলে আতাইকুলা, প্রতিদিন দুর্ভোগে হাজারো মানুষ- সমাধান কবে? দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

আদরের ছেলে-কবি এস.আর.রাজিব সিকদার যোবায়ের

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪, ৯:৫৫ অপরাহ্ন

মা’গো তুমি আছ ভাল,শুনি শুধু কানে!
মিথ্যে সান্তনা দিচ্ছ আমায়–
যেন কষ্ট না লাগে মোর মনে।
মন ভরে দেখি না মা’গো,আজ কত দিন
তোমার ঐ মায়া ভরা মুখ,
দু’চোখ ভিজে অশ্রু জলে —
মোরে কে দেবে সান্তনা,কে দেবে একটু সুখ?
শত কষ্ট ভুকের ভেতর লুকিয়ে, মুখে রাখি হাসি!
বুঝতে দেইনা কাউকে মা’গো সবার সাথে মিশি।
শুধু তুমিই জানো,কেন আসছি মা’গো ?
ছেড়ে তোমার মায়া
কোথায় পাব এত আদর?
কে দেবে আমায় আচঁল নিচে একটু ছায়া?
আসতাম না মা’গো তোমায় ছেড়ে,
এক মুঠু ভাত পেলে!
চোখের সামনে পাওনা দেখতে,
কেমন আছে মা’গো —
আজ তোমার এত আদরের ছেলে?


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর