বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চাটমোহর পৌরসভায় দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সাতক্ষীরা তালতলায় কোহিনুর হত্যা ঘটনায় থানায় মামলা, কারখানার মালিক গ্রেপ্তার গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা যানজটের কবলে আতাইকুলা, প্রতিদিন দুর্ভোগে হাজারো মানুষ- সমাধান কবে? দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

সরিষা ফুল – মো: জুবাইল আকন্দ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ১১:৩১ পূর্বাহ্ন

দিগন্ত জোড়া ধরনীর বুকে

কত না ছবি আঁকি,

সরিষা ফুলের অপরূপ সাজে

ভরে যায় মোর আঁখি।

বিকেল বেলা রোদের ছোঁয়া

কি যে মনোহর শোভা,

সরিষার ফুলের রূপের বাহার

হৃদয়ে লাগছে দোলা।

শীতের চাদরে রোদের দখলে

মুচকি হাঁসানো রবি,

হৃদয়ে কামনা কবিতা লেখার

আমি যে উদাস কবি।

পড়ন্ত বিকেলে গগনের কোলে

উড়ন্ত মেঘ হাসে,

ঢেউ খেলে দেখি মাঝেমাঝে

বাতাসের সাথে ভাসে।

দূর দিগন্ত রবি ডুবে যায়

সন্ধ্যা নেমে আসে,

মাঝি ফিরে আপন ঘরে

নৌকার সারি ভাসে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর