বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চাটমোহর পৌরসভায় দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সাতক্ষীরা তালতলায় কোহিনুর হত্যা ঘটনায় থানায় মামলা, কারখানার মালিক গ্রেপ্তার গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা যানজটের কবলে আতাইকুলা, প্রতিদিন দুর্ভোগে হাজারো মানুষ- সমাধান কবে? দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

ভিখারি মেয়ে – দোলনা আক্তার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ৩:৪৭ অপরাহ্ন

খেতে পায়না পরতে পায়না
             থাকে উপবাস
লেখা পড়া পারে না করতে
                     অভাব বার মাস।
মা বাবাকে নিয়ে ছামিলী
                     ভিক্ষা করে খায়।
পরনে তার শতেক তালি,
                       শতেক ছেঁড়া বাস।
সবাই  তাকে দেখে শুধুই করে উপহাস।
রুপে গুণে নয় যে সে, গায়ের রঙটি চাপা
গগন থেকে কালো মেঘে দিয়েছে যেন ঢাকা।
            ছামিলীর বাবা গেল মরে
মাকে নিয়ে ছামিলী এখন কি যে করে!
মায়ের  সারা বছর অসুখ, পায়না একটু সুখ।
ঔষধ খেতে পারে না সে, হাতে নাই খড়ি।
মাঝে মাঝে মনে হয়, গলায় দেয় দড়ি।
আত্মহত্যার মহা পাপ, কিভাবে কি করি।
ছামিলীকে বিয়ে দিল, সতীন ছিল ঘরে।
মা বলে-  ‘ছামিলীকে নিয়ে গেল পরে।
         হায়! হায়! হায়!
  আমার হবে কি উপায়??’
দু-তিন বছর পরে
      ছামিলী ফিরে এল ঘরে।
স্বামীর ঘরে হয়নি ঠাই
                সতীন এর উপরে।
ছেলে একটি  কোলে,
মা বলে – ‘ হায়! হায়! হায়!
      আমার হবে কি উপায়??’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর