শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

অস্থির বাজার – রুদ্র অয়ন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ৫:৩৫ অপরাহ্ন

আনন্দ নেই গরীর আর
মধ্যবিত্তদের ঘরে,
বাজার গেলে কাঁপে শরীর
মূল্য মূল্যস্ফিতি ডরে!
নিত্য পণ্যের বাড়ছে দাম
কর্তার মন ভালো নেই,
বাজার করতে যেতে হবে
হাতে বেশি টাকা নেই!
ব্যাগটা হাতে ধরিয়ে দিয়ে
বউ শুধু দেয় তাড়া,
জীবনের হাজারও কষ্ট
শুধু হায় দেয় নাড়া!
সৎ পথের স্বল্প আয়ে
দিশেহারা কষ্টে ক্ষত,
শত ব্যথা লুকিয়ে কর্তার
চলে দিন অবিরত!
পিঁয়াজ আলু শাক সব্জি
কিনতে যে লাগে ভয়,
জীবনটা আজ  ওষ্ঠাগত
সে কথা বলার নয়!
নেতারা কি আর বোঝে ভাই
জনতার কি যে কষ্ট,
উনারা তো ঠিকই গিলেন
পোলাও মাছ গোস্ত।
লাফিয়ে লাফিয়ে বেড়ে চলে
নিত্যপণ্যের দাম দর,
পাল্লা  দিয়ে  বাড়ছে আরও
সকল পণ্যেই কর।
নিত্যপন্য আর প্রসাধন
বেড়ে চলে দাম হায়,
ঔষধের দামটাও বৃদ্ধি
বেঁচে থাকা বড় দায়!
ঠগবাজ ও মুনাফাখোর
লুটেপুটে খায় যারা,
জেনে রাখুক জাহান্নামের
আগুন যে খাচ্ছে তারা।
মূল্য বৃদ্ধির পাগলা ঘোড়া
রুখা বড় দরকার,
কাজে এবার প্রমাণ দাও
জনতার সরকার।
জাগ্রত হোক বিবেকবোধ
এসো রে আলোর যাত্রী,
হাতে ধরে জ্বালিয়ে মশাল
ঘুচাও  হে  কাল  রাত্রি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর