বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চাটমোহর পৌরসভায় দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সাতক্ষীরা তালতলায় কোহিনুর হত্যা ঘটনায় থানায় মামলা, কারখানার মালিক গ্রেপ্তার গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা যানজটের কবলে আতাইকুলা, প্রতিদিন দুর্ভোগে হাজারো মানুষ- সমাধান কবে? দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

প্রতিরোধ – রুদ্র অয়ন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩, ১:৫৫ অপরাহ্ন

বাগানের ফুল চুরি হয়
কারো চুরি হয় মন,
টাকা সোনা কয়লাও চুরি
হয় যে দেশে এখন!
চোরেরা বসে উচ্চ আসনে
ছাড়ে নীতি বাক্য- বুলি,
ভাবছে বুঝি জনগণকে
বাপ দাদাদের কুলি!
বৌ চুরি হয় বাসর ঘরে
কেউ কি শুনেছো বলো?
বর চুরির সে ঘটনাও
পত্র পত্রিকায় এলো!
কবির কবিতা চুরি করে
ছ্যাচড়া সে এক চোর,
মেধা চুরি করেনা কেউ
খুলে বিবেকের দোর।
দুঃখ চুরি হয়না কভু
সুখ চুরি হয় যতো,
চোখের জল হয়না চুরি
হাসি চুরি হয় কতো!
সব চোরের বিরুদ্ধে আজ
করতে হবে মামলা,
অন্যায়ের হোক প্রতিরোধ
এবার ঠ্যালা সামলা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর