বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চাটমোহর পৌরসভায় দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সাতক্ষীরা তালতলায় কোহিনুর হত্যা ঘটনায় থানায় মামলা, কারখানার মালিক গ্রেপ্তার গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা যানজটের কবলে আতাইকুলা, প্রতিদিন দুর্ভোগে হাজারো মানুষ- সমাধান কবে? দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

তোমাকে হয়না লেখা – রুদ্র অয়ন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩, ১:৫৪ অপরাহ্ন

মনের মাঝে অনেক কথা
সব কি আর প্রকাশ পায়,
ঢেউয়ের মতো আসে মনে
ঢেউয়ের মতো ফিরে যায়।
অনেক কথাই আসে মনে
লিখতে গেলে হারিয়ে যায়,
রাত্রি হলে যেন আসে ফিরে
ভোরের আলোয় ভুলে যাই!
তোমার কথা রাত দুপুরে
চুপিচুপি হায় আসে মনে,
একদিন তুমি ছিলে ওগো
আমার এই হৃদয় কোণে!
তোমাকে চিঠি লিখতে গিয়ে
অনেক কথাই স্থান পায়,
হঠাৎ ভীষণ ঝড় এসে
লেখাগুলো সব উড়ে যায়!
ইচ্ছে করে লিখতে চিঠি
তবুও হয়না চিঠি দেয়া,
নিরব রাতে হৃদয় পটে
ভাসে যেন স্মৃতির খেয়া!
তোমায় লেখা কতো কথাই
হারিয়ে যায় সবই হায়,
লিখতে গিয়ে হয়না লেখা
সবকিছু যেন মুছে যায়!


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর