শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

আজ কালের ব্যবধান – রুদ্র অয়ন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩, ১:৫২ অপরাহ্ন

আজকে যারে ভাবছি ভালো
কাল সে হয় মন্দ,
সরল মনে বুঝিনে হায়
মন্দ ভালো দ্বন্দ্ব।
যাদের আমি বাসছি ভালো
তারাই করছে ঘৃনা,
আজ চোখে রঙিন স্বপন
কালকে স্বপ্নহীনা।
আজকে যেজন অপরুপা
কাল ভয়ংকর সে,
আজকে যাহা হৃদয়গ্রাহী
কাল অসুন্দর যে!
আজ যাকে ভাবছি মহান
কাল দেখি সে বন্য,
আজ যিনি শ্রদ্ধাভাজন
কাল সে হয় ঘৃন্য!
আজ যারে ভাবছি আপন
কাল সে হয় পর,
আপন পরের এ খেলাটা
চলছে নিরন্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর