শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চাটমোহর পৌরসভায় দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সাতক্ষীরা তালতলায় কোহিনুর হত্যা ঘটনায় থানায় মামলা, কারখানার মালিক গ্রেপ্তার গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা যানজটের কবলে আতাইকুলা, প্রতিদিন দুর্ভোগে হাজারো মানুষ- সমাধান কবে? দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

কোরবানি – রুদ্র অয়ন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ৯:৫৭ অপরাহ্ন

মনের মাঝে পশুত্বভাব
মনেই যদি রে রয়,
পশু জবাই দিলেই শুধু
কোরবানিটা কি হয়?

লোক দেখানো পশু জবাই
সেতো মস্ত বড় ভুল,
মাথায় রেখো মনের পশু
কোরবানিটাই মূল।

আল্লাহর নামে কোরবানি
একথা মাথায় রেখে;
বাঁচতে হবে অহংকার-
লোক দেখানো থেকে।

মাংস নিয়ে সেলফি ছবি
বাড়াবাড়ি করা নয়,
অন্তর মনেতে থাকে যেন
আল্লাহর প্রতি ভয়।

যেসব কাজে আল্লাহ খুশি
সে কাজ করতে হবে,
কোনটা আসল কোরবানি
তা বুঝতো যদি সবে!


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর