শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

ঈদের আনন্দে – মো: মামুন মোল্যা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ৫:১৮ অপরাহ্ন

এগারো মাস দীর্ঘ অপেক্ষায়
কেটে যায় বেলা,
ঘুরে এলো রমজান মাস
রোজা রাখার পালা।
ধনী গরীব পুরুষ নারী
পাপ মুক্তির আশায়,
খোদার ভয়ে রোজা রাখে
জান্নাত পাবার ভরসায়।
রোজা দেহ-মনের অহমিকা
করে দেয় দূর,
ধনীর দানে মনের আনন্দে
ছোটে বহু দূর।
রোজা শেষে ঈদ এসেছে
ধনী গরীব এক
নামাজ শেষে ঈদের ময়দানে
মিলায় বুকে বুক।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর