শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

গাছের নালিশ – মো: মামুন মোল্যা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ১১:৪১ অপরাহ্ন

ফাঁকা বিলে একটি পুকুর
ধু-ধু রোদ্দুর,
ছুটে চলে রাখাল ছেলে
কত দূর?
পুকুর পাড়ে একটি গাছ
বসেছে তলায়,
বসে বসে বাজায় বাঁশি
পাখিরা গায়।
হঠাৎ দেখি রক্ত ঝরে
কে করেছে ক্ষত,
গাছটি কেঁদে কেঁদে বলে
বিষাক্ত মানুষ যত।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর